1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
আশাশুনির রাউতাড়া-আমাদী খেয়াঘাট সড়কের বেহাল দশা,চরম দুর্ভোগে হাজারো মানুষ লিডার্সের উদ্যোগে বিনামূল্যে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের র‍্যালি অনুষ্ঠিত। কলারোয়ার দেয়াড়ায় দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি ইজ্জত উল্লাহ সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ লিডার্স এর উদ্যোগে প্রাণী সুরক্ষার জন্য টিকা দান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসএসসি-দাখিলে ফেল শিক্ষার্থীদের জন্য ছাত্র শিবিরের অভিনব আয়োজন সাতক্ষীরায় এনসিপির জেলা কমিটি নিয়ে তীব্র অসন্তোষ: ৭২ ঘণ্টার আলটিমেটাম, গণপদত্যাগের হুমকি আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার পরকীয়ায় ঘটনা ধামা চাপা দিতে পৃবের স্বামীর বিরুদ্ধে অভিযোগ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের র‍্যালি অনুষ্ঠিত।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

তালা (সাতক্ষীরা) সংবাদ দাতা

‘আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সাতক্ষীরার তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা যুব বিভাগের আয়োজনে র‍্যালি অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ আগস্ট) বিকেলে তালা উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে তালা উপশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেলা বাজার হয়ে ইসলামকাটি পর্যন্ত গিয়ে পরে আবার তালায় ফিরে আসে। র‍্যালিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আগ্রহ দেখা যায়।
র‍্যালিটির নেতৃত্ব দেন তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু। আয়োজকেরা জানান, তরুণদের মধ্যে শৃঙ্খলা, সুস্থ জীবনযাপন, সামাজিক দায়িত্ববোধ ও ইতিবাচক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ তৈরি করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
প্রতিবছর ১২ আগস্ট বিশ্বব্যাপী আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। তরুণদের সম্ভাবনা, অধিকার, সামাজিক ভূমিকা ও ভবিষ্যৎ নির্মাণে তাঁদের অবদানের বিষয়টি সামনে আনতে জাতিসংঘের উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে। ২০২৬ সালেও বাংলাদেশসহ বিভিন্ন দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
তালা উপজেলা জামায়াতের যুব বিভাগের আয়োজনে সাইকেল র‍্যালির মাধ্যমে দিবসটি পালনের এই উদ্যোগকে স্থানীয়ভাবে তরুণদের অংশগ্রহণমূলক একটি কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।