1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিনের পর্ব সম্পন্ন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • সাতক্ষীরা প্রতিনিধি:

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, খুলনার আয়োজনে এবং জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় সাতক্ষীরায় সপ্তাহব্যাপী ৩২ দলীয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিনের পর্ব সম্পন্ন হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে বুধবার (১২ আগস্ট) সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার দ্বিতীয় দিনে জেলা সদরের ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। দিনের প্রথম ও দ্বিতীয় অর্ধে মোট আটটি বিতর্ক অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো চারটি সমসাময়িক বিষয়ের ওপর পক্ষে ও বিপক্ষে যুক্তি উপস্থাপন করে। বিতর্কের বিষয়গুলো ছিল—“ধর্মীয় অনুশাসন না মানার মানসিকতা দুর্নীতি বিস্তারের প্রধান কারণ”, “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”, “পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতি বিস্তারের মূল কারণ” এবং “তথ্যপ্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে”।

দিনের প্রথম অর্ধে মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, সাতানী ভাদড়া স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ঘোনা ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এবং ভোমরা ইউনিয়ন দাখিল মাদ্রাসাকে পরাজিত করে হযরত আবু বক্কর সিদ্দিক ইসলামিয়া কামিল মাদ্রাসা বিজয়ী হয়।

দ্বিতীয় অর্ধে সাতক্ষীরা পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে বাবুলিয়া জয়মতি শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর আজিজিয়া দাখিল মাদ্রাসাকে পরাজিত করে আহসানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা, দ্য পোল-স্টার পৌর হাইস্কুলকে পরাজিত করে পিএন বিয়্যাম ল্যাবরেটরি স্কুল এবং সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হোসেন।

প্রতিযোগিতায় মূল্যায়নকারীর দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রভাষক আশরাফ হোসেন, পিয়া মন্ডল ও মো. রুবেল হোসেন। মডারেটর ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল ওহাব আজাদ। সময় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন কমিটির সহ-সভাপতি মো. রেজাউল করিম।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রেবেকা সুলতানা, মোহাম্মদ সাকিবুর রহমান, মুহা. মনিরুদ্দীন, জিএম নাজমুল আরিফ ও মো. শহীদুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সাংবাদিকবৃন্দ।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই স্লোগানকে সামনে রেখে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, যুক্তিবোধ ও নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।