1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
ধর্মপাশায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পানির গুণগত মান ঠিক রেখে জনগণের জন্য নিরাপদ পানি সরবরাহ করতে হবে: এমপি রবিউল বাশার আশাশুনির নদীভাঙনপ্রবণ এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পাউবো কর্মকর্তার সঙ্গে এমপি রবিউল বাশার’র মতবিনিম বুধহাটায় নিজস্ব অর্থায়নে ভঙ্গুর রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিনের পর্ব সম্পন্ন আশাশুনির রাউতাড়া-আমাদী খেয়াঘাট সড়কের বেহাল দশা,চরম দুর্ভোগে হাজারো মানুষ লিডার্সের উদ্যোগে বিনামূল্যে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের র‍্যালি অনুষ্ঠিত। কলারোয়ার দেয়াড়ায় দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি ইজ্জত উল্লাহ সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

আশাশুনির নদীভাঙনপ্রবণ এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পাউবো কর্মকর্তার সঙ্গে এমপি রবিউল বাশার’র মতবিনিম

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

আশাশুনি প্রতিনিধি:

আশাশুনি উপজেলার নদীভাঙনপ্রবণ বিভিন্ন এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও ভাঙনকবলিত এলাকায় স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), সাতক্ষীরা এক্সচেঞ্জের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাজকিন আহমেদের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

বুধবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে পাউবো কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে আশাশুনির বিভিন্ন নদীভাঙনপ্রবণ পয়েন্টে বেড়িবাঁধের বর্তমান পরিস্থিতি,ঝুঁকিপূর্ণ অংশ এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বিষয় ও স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি জলোচ্ছ্বাস ও নদীভাঙন থেকে জনপদ রক্ষায় জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার।

মতবিনিময়কালে এমপি রবিউল বাশার বলেন, আশাশুনির মানুষের জানমাল ও কৃষি-মৎস্য সম্পদ রক্ষায় নদীভাঙন প্রতিরোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা প্রয়োজন। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো দ্রুত সংস্কার এবং প্রয়োজনীয় স্থানে টেকসই বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময়কালে পাউবোর এসডিও রাশেদুজ্জামান, আশাশুনি উপজেলা জামায়াতের আমির ও সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল আফসার মুর্তাজা,অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুসসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে,আশাশুনির নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে বর্ষা ও জোয়ারের সময় ভাঙন বাড়ার পাশাপাশি জনবসতি,ফসলি জমি ও মৎস্যঘের ক্ষতির আশঙ্কা তৈরি হয়। দ্রুত টেকসই বাঁধ নির্মাণ করা হলে এসব এলাকার মানুষের দুর্ভোগ অনেকাংশে কমবে।##

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।