ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (ডিআইএস-ভিত্তিক): আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীণ সড়কে কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ধর্মপাশা উপজেলা কার্যালয়ের আয়োজনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়-এর সভাপতিত্বে কর্মশালায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ভৌগোলিক তথ্য ব্যবস্থা (জিআইএস) বিশেষজ্ঞ মো. আদনান হোসেন। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য দেন— উপজেলা বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এস এম রহমত, নূরুল ইসলাম, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ূম মজনু, আবুল বাশার, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নূর নবী তালুকদার, এবং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. সোহেল মিয়া প্রমুখ।
কর্মশালায় উপজেলার গ্রামীণ সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।