1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কালিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেলেন সফল মৎস্যচাষিরা কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আলহাজ্ব আব্দুর রউফকে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দেরা অভিনন্দন জানিয়েছেন রাস্তার বেহাল দশা, সংস্কারের দাবিতে সড়কেই ধান রোপণ ভুরুঙ্গামারীতে ইয়াবা-হেরোইন সহ মিজু ও তার সহযোগী গ্রেফতার কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ৩৩ হাজার ভোল্টের খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট, নির্মাণশ্রমিক নিহত শ্যামনগরে আল্লামা সাঈদীর শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ধর্মপাশায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পানির গুণগত মান ঠিক রেখে জনগণের জন্য নিরাপদ পানি সরবরাহ করতে হবে: এমপি রবিউল বাশার

কালিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেলেন সফল মৎস্যচাষিরা

  • আপডেটের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক ও টেকসই মৎস্যচাষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল ও পুরস্কারপ্রাপ্ত মৎস্যচাষি জাহাঙ্গীর হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের খাদ্যনিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান ও অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনীতিতেও এ খাত উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ এবং জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন তাঁরা।

বক্তারা আরও বলেন, শুধু মাছের উৎপাদন বাড়ালেই হবে না, নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদন নিশ্চিত করাও জরুরি। এ জন্য মৎস্যচাষি, ব্যবসায়ী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জলাশয় ও মৎস্যসম্পদ সুরক্ষিত রাখা গেলে এ খাত আরও সমৃদ্ধ হবে এবং জাতীয় অর্থনীতিতে এর অবদান বাড়বে।

সভায় দেশের মৎস্য খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও উৎপাদন বৃদ্ধিতে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব পদ্ধতিতে মাছ চাষে মৎস্যচাষিদের উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনা সভা শেষে মৎস্যচাষ ও উৎপাদনে বিশেষ অবদান রাখা সফল খামারিদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। অতিথিরা নির্বাচিত মৎস্যচাষিদের হাতে সম্মাননা তুলে দেন।

আয়োজকেরা বলেন, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও টেকসই মৎস্যচাষে জনগণকে সম্পৃক্ত করতে জাতীয় মৎস্য পক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষি ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।