1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নিষিদ্ধ লীগের বিরুদ্ধে বিক্ষোভ করায় জুলাই যোদ্ধা মুজাহিদকে প্রাণনাশের হুমকির অভিযোগ সাতক্ষীরায় যুবকদের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ তালায় সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এম পি। শ্যামনগরের গাজী নজরুল ইসলাম এমপি’র মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ধুম্রজাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো বীর মুক্তিযোদ্ধা মেহের আলীকে কালিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেলেন সফল মৎস্যচাষিরা কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আলহাজ্ব আব্দুর রউফকে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দেরা অভিনন্দন জানিয়েছেন রাস্তার বেহাল দশা, সংস্কারের দাবিতে সড়কেই ধান রোপণ ভুরুঙ্গামারীতে ইয়াবা-হেরোইন সহ মিজু ও তার সহযোগী গ্রেফতার

শ্যামনগরের গাজী নজরুল ইসলাম এমপি’র মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ধুম্রজাল

  • আপডেটের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের মুক্তিযোদ্ধা পরিচয় ও সনদ নিয়ে প্রশ্ন তুলেছেন শ্যামনগরের স্থানীয় মুক্তিযোদ্ধাদের একটি অংশ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি কোথায় প্রশিক্ষণ নিয়েছেন, কোন এলাকায় যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং তার মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির ভিত্তি কী—এসব বিষয়ে এলাকায় আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় মুক্তিযোদ্ধাদের একাংশের দাবি, গাজী নজরুল ইসলাম অতীতে জাসদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সম্প্রতি তার মুক্তিযোদ্ধা পরিচয় সামনে আসায় বিষয়টি নিয়ে শ্যামনগরের মুক্তিযোদ্ধা মহলে প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে বলে তারা দাবি করেন।
এবিষয়ে এক লিখিত বিবৃতিতে মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা এ. কে. ফজলুল হক বলেন, শ্যামনগরের সংসদ সদস্য জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি কোথায় প্রশিক্ষণ নিয়েছেন, কোথায় যুদ্ধ করেছেন এ বিষয়ে তার নিজগ্রাম শ্যামনগর উপজেলার সর্বত্র আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।
বিবৃতিতে তিনি আরও বলেন, এলাকাবাসী জানে তিনি জাসদ এর রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। সম্প্রতি তিনি মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় প্রদান করায় শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধাদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। তার এই মিথ্যা মুক্তিযোদ্ধা পরিচয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা পরিবার।

মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা এ. কে. ফজলুল হক এর বিবৃতির কপি।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।