1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কলকাতার হোটেলে আগুনে কালিগঞ্জের দুই বাসিন্দার মৃত্যু সাতক্ষীরায় ২২ আগস্ট হাজী সম্মেলন উপলক্ষে হাজী কল্যাণ সংস্থার প্রস্তুতি সভা অনুষ্ঠিত এলজি এম্বাসেডর ২০২৬ মনোনীত হয়েছে শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন শ্যামনগরে উপকূলীয় সমস্যা চিহ্নিতকরণ ও অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা কৈখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময় আটুলিয়ায় বিএনপির সমাবেশে জামায়াতের নেতাকর্মী যোগদানের দাবি নিয়ে বিভ্রান্তি সাতক্ষীরায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা ভাতা ও শিক্ষা উপকরণ বিতরণ। আশাশুনিতে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেফতার নিষিদ্ধ লীগের বিরুদ্ধে বিক্ষোভ করায় জুলাই যোদ্ধা মুজাহিদকে প্রাণনাশের হুমকির অভিযোগ সাতক্ষীরায় যুবকদের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ

সাতক্ষীরায় ২২ আগস্ট হাজী সম্মেলন উপলক্ষে হাজী কল্যাণ সংস্থার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

আগামী ২২ আগস্ট শনিবার হাজী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকালে ইসলামী ব্যবসায়ী সমিতি সম্মেলন কক্ষে হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলীর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার আয়োজনে হাজী সম্মেলন-২০২৬ আগামী শনিবার ২২ আগস্ট সকালে তুফান কনভেনশন সেন্টারে (লেক ভিউ) অনুষ্ঠিত হবে।
হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলীর সভাপতিত্বে এবং সম্পাদক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত সম্মেলন সঞ্চালনা করেবেন আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাতক্ষীরার সংসদ সদস্যবৃন্দ, জেলা পরিষদ প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সম্মেলনে হজ্বের হকিকত, ফরজ হজ্ব আদায় না করলে কি বিধান, হাজীগণ আল্লাহর মেহমান ও পাপমুক্তির ঘোষনার-তাৎপর্য, কল্যাণকর সমাজ গঠনে হজ্বের শিক্ষা ও হাজী সাহেবদের ভূমিকা বিষয়ে আলোচনা করবেন আমন্ত্রিত ওলামায়ে কেরামবৃন্দ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের ন্যায় এবারও সাতক্ষীরা জেলার সম্মানিত আল্লাহর মেহমানদের একত্রিত করে মক্কা, মদিনা ও আরাফাতের স্মৃতিকে স্মরণ করানো, হজ্বের শিক্ষা সমাজে প্রতিফলন এবং দেশ ও জাতির জন্য দোয়া ও কল্যাণ কামনা করা হবে। ডেলিগেট কার্ড সংগ্রহ করী জেলার সম্মানিত ‘হাজী সাহেবদের (পুরুষ ও মহিলা) এই মহতি সম্মেলনে যথাসময়ে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।