1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
ভূমি দস্যু,চাঁদাবাজ হাসু’র অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পেতে শ্যামনগরে মানববন্ধন আশাশুনি সদরে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল তোর মিটার নিয়ে যা, মোর মিটার দিয়ে যা, দাবিতে সমাবেশ গণমিছিল স্মারকলিপি পেশ সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন কেন স্থগিত রাখা হবে না, কারণ দর্শানোর নোটিশ কলকাতার হোটেলে আগুনে কালিগঞ্জের দুই বাসিন্দার মৃত্যু সাতক্ষীরায় ২২ আগস্ট হাজী সম্মেলন উপলক্ষে হাজী কল্যাণ সংস্থার প্রস্তুতি সভা অনুষ্ঠিত এলজি এম্বাসেডর ২০২৬ মনোনীত হয়েছে শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন

সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

এসিড সারভাইভরদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় ‘সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক’ (এসবিজিএন)-এর সদস্যদের দিনব্যাপী ব্যবসায়ী উদ্যোক্তা উন্নয়ন রিফ্রেশার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) সকালে সাতক্ষীরা উন্নয়ন সংগঠন ‘স্বদেশ’-এর প্রশিক্ষণ হলরুমে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। দাতা সংস্থা একশনএইড-এর সহায়তায় এবং স্বদেশ-এর বাস্তবায়নে আয়োজিত এ প্রশিক্ষণে ২০ জন এসিড সারভাইভর অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। প্রশিক্ষণে ফ্যাসিলিটেটরের দায়িত্ব পালন করেন দেবজ্যোতি ঘোষ।

প্রশিক্ষণে অংশ নেওয়া সারভাইভররা হাঁস-মুরগি পালন, মাছ চাষ, গবাদি পশু পালন, কবুতর পালন এবং সবজি চাষসহ বিভিন্ন ক্ষুদ্র ট্রেডে যুক্ত থেকে সফলতার কথা তুলে ধরেন। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে বারবার ক্ষতির মুখে পড়ে ব্যবসা চালু রাখতে হিমশিম খেতে হচ্ছে জানিয়ে তারা সরকারি ও বেসরকারি সংস্থার কাছে পুঁজি সহায়তার দাবি জানান।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, ২০০৪ সাল থেকে স্বদেশ ও একশনএইড যৌথভাবে সাতক্ষীরার এসিড সারভাইভরদের চিকিৎসা, আইনি সহায়তা এবং পুনর্বাসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সাতক্ষীরা জেলায় মোট ১৬৫ জন এসিড আক্রান্ত ব্যক্তি রয়েছেন, যার মধ্যে ৮০ জন বর্তমানে ‘সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক’-এর সক্রিয় সদস্য হিসেবে যুক্ত আছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।