1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

ঈদে মিলাদুন্নবী(সাঃ) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বিশেষ প্রতিনিধি

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তির দূত এবং বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ। তাঁর জীবনাদর্শ, শিক্ষা ও মহান চরিত্র অনুসরণ করলে সমাজ থেকে অন্যায়, অবিচার, হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। মহানবী (সা.) তাঁর কর্ম ও আদর্শের মাধ্যমে ন্যায়, সাম্য, সহমর্মিতা, ভ্রাতৃত্ব এবং মানুষের কল্যাণের শিক্ষা দিয়ে গেছেন। বর্তমান সময়ে তাঁর আদর্শ ও শিক্ষা ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে অনুসরণ করা অত্যন্ত জরুরী।তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় বুধবার(২৬ আগষ্ট) সকাল ১০ টায় শ্যামনগরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে মাষ্টার মোঃ সিরাজুল ইসলাম হেলাল এর সভাপতিত্বে মাওলানা বেলাল হোসেনের পরিচালনায়,মোঃ রফিকুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় ঈদে মিলাদুন্নবী(সাঃ) উদযাপন উপলক্ষে র‍্যালি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এসময় র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা রাসুল প্রেমিকরা।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হায়বাতপুর শেখপাড়া জামে মসজিদের সামনে থেকে শত শত রসুল প্রেমিকের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালিটি শ্যামনগর পৌরসভা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠান করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, হায়বাতপুর শেখপাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সামছুদ্দীন।বাদ আছর থেকে হায়বাতপুর শেখ পাড়া জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ)উপলক্ষে জশনে জুলস,মিলাদ ও আজিমুশ্বান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।হায়বাতপুর শেখপাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব শেখ জুলফিকার হোনের সভাপতিত্বে প্রধান বক্তা সিহাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন, বসন্তপুর বায়তুল মামুর জামে মসজিদের খতিবে হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ আাজমাল হোসাইন,নকিপুর জমিদার বাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব,মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান প্রমুখ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।