1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
সাতক্ষীরার আলিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত কৈখালী ইউনিয়নে জনদুর্ভোগ লাঘবে নিজেই মাঠে গাজী শাহ আলম, সংস্কার হলো ৩ কিলো মিটার সড়ক সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা নেই, নেই পরিবেশের ছাড়পত্রও দিচ্ছে রাজস্ব ফাঁকি নির্বিকার কর্তৃপক্ষ সাতক্ষীরায় ২৫০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবন, টিনের ঘরে চলছে পাঠদান কালিগঞ্জের অন্যতম সমাজ সংস্কারক চেয়ারম্যান আব্দুল গফুরের জানাজায় হাজারো মানুষের ঢল বন্ধুত্বের বন্ধন ফাউন্ডেশনের আত্মপ্রকাশ সভাপতি হাবিব, সম্পাদক নাসির, সাংগঠনিক ইমরান নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের কোটি টাকার তহবিল ঘিরে চক্রান্ত! শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা, স্বাভাবিক পরিবেশ ফেরানোর দাবি শ্যামনগরে জামায়াতের লিডারশিপ কর্মশালা অনুষ্ঠিত পূর্ব শত্রুাতাকে কেন্দ্র করে শ্যামনরে সংঘর্ষ আহত-২ থানায় অভিযোগ

সাতক্ষীরার আলিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

(৩০ আগস্ট রবিবার) সন্ধ্যায় আলিপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদীউজ্জামান বাদশাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দু। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আলিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুজ্জামান পল্টু। সভায় আলিপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং তাঁতি দলের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে দলীয় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।