1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে পুলিশি সেবায় বড় বাধা যানবাহনসংকট আশাশুনিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি।।পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষার্থীরা সাতক্ষীরা শহরে জামায়াতের দাওয়াতি কার্যক্রম, নেতৃত্বে জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান পরিবেশের ভারসাম্য রক্ষায় কালিগঞ্জের ভাড়া শিমলায় বৃক্ষরোপণ কালিগঞ্জের মথুরেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শ্যামনগরে রাতের আঁধারে কৃষকের ৩০০ কুমড়াগাছ কেটে দিল দুর্বৃত্তরা তালায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বহু হতাহত। সম্মিলিত ইসলামী ব্যাংকের শ্যামনগর শাখার স্বাভাবিক কার্যক্রম শুরু শ্যামনগরে ৪০ পরিবারের মাঝে রিভারাইন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের খাদ্যসামগ্রী বিতরণ সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী, সম্পাদক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা

কালিগঞ্জের মথুরেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেটের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জের মথুরেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২রা সেপ্টেম্বর বুধবার বিকাল ৪ টায় মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের তালবাগানস্থ ৪ নম্বর ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড সভাপতি শেখ তদবির আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও শেখ এবাদুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আশরাফুল ইসলাম বুলু, এক নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ নুরুছসালাম গাইন,সাবেক যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, চার নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিনুর ইসলাম খান,শেখ নাসিমুল গনি।উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আবু হাসান,তিন নম্বর ওয়ার্ড সভাপতি ইশারাত আলী,পাঁচ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মীর আবু সাঈদ,এক নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান, শেখ শাহজাহান আলী, মোঃ শাহিনুর রহমান,মোঃ আশরাফুল ইসলাম,মোহাম্মদ বাবুর আলী বাবু প্রমুখ। শরতের পড়ন্ত বিকালে ঝিরঝিরে বর্ষার ভিতরে ইউনিয়নের শত শত নেতাকর্মীর উপস্থিতিতে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার হাতেগড়া সংগঠনের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এক আনন্দঘন পরিবেশে কেক কেটে ও আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন অতিথিবৃন্দ।পরে সংগঠনের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
ছবিঃ সাতক্ষীরার কালিগঞ্জের মথুরেশপুরের চার নম্বর ওয়ার্ড কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখছেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।