1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে পুলিশি সেবায় বড় বাধা যানবাহনসংকট আশাশুনিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি।।পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষার্থীরা সাতক্ষীরা শহরে জামায়াতের দাওয়াতি কার্যক্রম, নেতৃত্বে জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান পরিবেশের ভারসাম্য রক্ষায় কালিগঞ্জের ভাড়া শিমলায় বৃক্ষরোপণ কালিগঞ্জের মথুরেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শ্যামনগরে রাতের আঁধারে কৃষকের ৩০০ কুমড়াগাছ কেটে দিল দুর্বৃত্তরা তালায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বহু হতাহত। সম্মিলিত ইসলামী ব্যাংকের শ্যামনগর শাখার স্বাভাবিক কার্যক্রম শুরু শ্যামনগরে ৪০ পরিবারের মাঝে রিভারাইন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের খাদ্যসামগ্রী বিতরণ সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী, সম্পাদক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা

পরিবেশের ভারসাম্য রক্ষায় কালিগঞ্জের ভাড়া শিমলায় বৃক্ষরোপণ

  • আপডেটের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

(কালিগঞ্জ) সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়া শিমলা ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাড়া শিমলা ইউনিয়নের দাতপুর ইটভাটা সংলগ্ন সড়কের পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্য চক্রবর্তী।
ব্রেকিং দ্য সাইলেন্সের বাস্তবায়নে এবং টিডিএইচের সহযোগিতায় ‘স্পিড কল’ প্রকল্পের আওতায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্বোধনকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্য চক্রবর্তী বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা কো-অর্ডিনেটর প্রবীর নকরেক, ইউপি সদস্য আব্দুল খালেক, মহিলা ইউপি সদস্য আলেয়া খাতুন,ফেসিলেটেটর জেসমিন নাহার, মাস্টার কোর্স এস এম শাহাদাত সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্রেকিং দ্য সাইলেন্সের কিশোর-কিশোরীরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।