1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে পুলিশি সেবায় বড় বাধা যানবাহনসংকট আশাশুনিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি।।পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষার্থীরা সাতক্ষীরা শহরে জামায়াতের দাওয়াতি কার্যক্রম, নেতৃত্বে জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান পরিবেশের ভারসাম্য রক্ষায় কালিগঞ্জের ভাড়া শিমলায় বৃক্ষরোপণ কালিগঞ্জের মথুরেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শ্যামনগরে রাতের আঁধারে কৃষকের ৩০০ কুমড়াগাছ কেটে দিল দুর্বৃত্তরা তালায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বহু হতাহত। সম্মিলিত ইসলামী ব্যাংকের শ্যামনগর শাখার স্বাভাবিক কার্যক্রম শুরু শ্যামনগরে ৪০ পরিবারের মাঝে রিভারাইন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের খাদ্যসামগ্রী বিতরণ সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী, সম্পাদক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা

আশাশুনিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি।।পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষার্থীরা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

আশাশুনি প্রতিনিধি:

আশাশুনিতে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উপজেলা পর্যায়ের খেলা শেষ হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হ্যান্ডবল,কাবাডি,দাবা ও সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।

হ্যান্ডবলে ছাত্র গ্রুপে চ্যাম্পিয়ন হয় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং রানারআপ হয় বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা। ছাত্রী গ্রুপে চ্যাম্পিয়ন হয় বুধহাটা-বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুল এবং রানারআপ আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
কাবাডি ছাত্র গ্রুপে চ্যাম্পিয়ন হয় আগরদাড়ি রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং রানারআপ কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়। ছাত্রী গ্রুপে চ্যাম্পিয়ন হয় বুধহাটা-বাহাদুরপুর ভূবন মোহন মাধ্যমিক বিদ্যালয় এবং রানারআপ ত্রয়োদশ পল্লী।
দাবায় বালক মধ্যম গ্রুপে চ্যাম্পিয়ন হয় মহিষাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের আহসান হাবিব এবং বড় গ্রুপে চ্যাম্পিয়ন হয় বুধহাটা-বাহাদুরপুর ভূবন মোহন হাইস্কুলের নিয়াজ হোসেন। বালিকা মধ্যম গ্রুপে চ্যাম্পিয়ন হয় দিপালী রায় শ্রেয়া এবং বড় গ্রুপে চ্যাম্পিয়ন হয় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আফরোজা খানম। সাঁতারের বিভিন্ন ইভেন্টেও শিক্ষার্থীরা কৃতিত্ব দেখায়। বড় গ্রুপের বালকদের ১০০ মিটার মুক্ত সাঁতারে লিওনার্দো মন্ডল,১০০ মিটার চিৎ সাঁতারে ফিরোজ হোসেন,১০০ মিটার সাঁতারে ইলিয়াছ হোসেন,১০০ মিটার প্রজাপতি সাঁতারে ইমরান হোসেন এবং ২০০ মিটার মুক্ত সাঁতারে ইমরান হোসেন চ্যাম্পিয়ন হয়। ১০০ মিটার রিলে সাঁতারে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ইসরান হোসেনের দল চ্যাম্পিয়ন হয়। বালিকা বড় গ্রুপে ১০০ মিটার মুক্ত সাঁতারে সুমাইয়া ইতি,১০০ মিটার চিৎ সাঁতারে ইতি খাতুন,১০০ মিটার প্রজাপতি সাঁতারে সুমাইয়া খাতুন ইতি এবং ২০০ মিটার মুক্ত সাঁতারে শামিমা সুলতানা চ্যাম্পিয়ন হয়। মধ্যম গ্রুপের বালকদের ১০০ মিটার মুক্ত সাঁতারে রাকিবুল হাসান,৫০ মিটার চিৎ সাঁতারে সাহাদ হোসেন সিজন,৫০ মিটার বুক সাঁতারে আবু বক্কর ছিদ্দীক এবং ৫০ মিটার প্রজাপতি সাঁতারে নিহান নেওয়াজ চ্যাম্পিয়ন হয়। ৪×৫০ মিটার রিলেতেও আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দল সাফল্য অর্জন করে। বালিকা মধ্যম গ্রুপে ১০০ মিটার মুক্ত সাঁতারে হালিমা খাতুন,৫০ মিটার চিৎ সাঁতারে জেসমিন সুলতানা,৫০ মিটার বুক সাঁতারে মেহজাবিন এবং ৫০ মিটার প্রজাপতি সাঁতারে জেসমিন সুলতানা চ্যাম্পিয়ন হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। এ সময় একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান,আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম,কৃষক দল কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম মিনুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।##

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।