1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কালিগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১১০ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান তালায় প্রান্তিক জনগোষ্ঠীর সাথে ড.হোসেন জিল্লুর রহমানের মতবিনিময়। এস এম মোতাহিরুল হক শাহিন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা সাতক্ষীরায় লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত শ্যামনগরে পুলিশি সেবায় বড় বাধা যানবাহনসংকট আশাশুনিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি।।পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষার্থীরা সাতক্ষীরা শহরে জামায়াতের দাওয়াতি কার্যক্রম, নেতৃত্বে জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান পরিবেশের ভারসাম্য রক্ষায় কালিগঞ্জের ভাড়া শিমলায় বৃক্ষরোপণ কালিগঞ্জের মথুরেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শ্যামনগরে রাতের আঁধারে কৃষকের ৩০০ কুমড়াগাছ কেটে দিল দুর্বৃত্তরা

সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা

  • আপডেটের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের A+ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ৯টায় শ্যামনগর সরকারি মহসিন কলেজের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহ দেওয়ার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্যামনগর উপজেলা শাখার সভাপতি রাশিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ আমিনুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক রিয়াজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুবায়ের হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুর রহিম, শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা রুহুল আমিন এবং সাঈদী হাসান বুলবুল।

অনুষ্ঠানে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। সংবর্ধনার অংশ হিসেবে শিক্ষার্থীদের ক্রেস্ট, বই ও স্টিকার প্রদান করা হয়।

কৃতী শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নিয়ে সংবর্ধনা গ্রহণ করেন। শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল ও সাফল্য অর্জনে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।