তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বেসরকারি গবেষণা সংস্থা ‘পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার’ (পিপিআরসি)-এর নির্বাহী চেয়ারম্যান এবং ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান সাতক্ষীরার তালায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলার গোনালী নলতা মালোপাড়া, হরিচন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভুমিহীন এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের হলরুমে আম ও মৎস্য চাষীদের নিয়ে পৃথকভাবে এসব মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ড. হোসেন জিল্লুর রহমান স্থানীয় মানুষের জীবন-জীবিকা, সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং তাদের অভিজ্ঞতা ও মতামত গ্রহণ করেন।
তিনি আরও বলেন ড.হোসেন জিল্লুর রহমান বলেন গণতন্ত্রের অন্যতম বিষয় হচ্ছে জবাবদিহিতা। এটি তৈরি হবে ভালো পরামর্শ ভিত্তিক, তথ্যভিত্তিক, মাঠ বাস্তবায়নে এই ধরনের প্রকৃয়া যেন মাঠ পর্যায় হয়। সমস্যা সমাধানের জন্য জেলে পরিবার, ভূমিহীন, কৃষক, মৎস্য আমচাষীদের দুঃখ দুর্দশার কথা ও সমস্যার কথা ধারাবাহিকভাবে শুনেছি। বড় সমস্যা জলদস্যু আক্রমণ ও হুমকি। আরো । আরো শুনেছি খাস জমি বন্দোবস্ত নিয়ে সমস্যা। সব থেকে বড় জিনিস এখানে না আসলে আমি বুঝতে পারতাম না।
এ সময় এলাকার পানি সংকট, খাল-বিল ও নদী দখল ও নাব্যতা, নদী ও সমুদ্রে মাছ ধরা, জলদস্যুতা এবং জেলেদের জীবন-জীবিকা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে জেলে সম্প্রদায়ের দৈনন্দিন জীবন, নদী ও জলাশয়ের ওপর তাদের নির্ভরশীলতা এবং বিভিন্ন সমস্যার কথা উঠে আসে। এছাড়া ভূমিহীনদের জমি ও কৃষিজীবীদের বিভিন্ন সমস্যার বিষয়েও আলোচনা হয়।
উক্ত মতবিনিময়ে প্রান্তিক পর্যায়ের জীবন-জীবিকা, কৃষি, মৎস্যচাষ ও এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুর পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ এম. হাশেমী, পিপিআরসির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট নমিরা শামীম, জেন্ডার স্পেশালিস্ট মাহবুবা হক এবং কমিউনিকেশন ম্যানেজার জয়ন্ত কুমার পাল, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন,অর্থ সম্পাদক এসএম মোতাহিরুল হক শাহীন সহ সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।