শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সামিউল আজম মনির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১২ ভোট পেয়েছে এস,এম মোস্তফা কামাল। গতকাল শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। এ নির্বাচনে সেক্রেটারি পদে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: আসাদুজ্জামান লিটন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনিসুর রহমান সুমন পেয়েছেন ১৮ ভোট। প্রেসক্লাবের ১১ টি পদের মধ্যে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে জাহিদ সুমন, যুগ্ন সাধারন সম্পাদক পদে মো: মুরাদ হোসেন, অর্থ সম্পাদক পদে মেহেদী হাসান মারুফ, সাংগঠনিক পদে জি,এম আব্দুল কাদের, দপ্তর সম্পাদক পদে অনাথ মন্ডল, ক্রীড়া ও সাংষ্কৃতিক পদে আব্দুল আলিম, প্রচার ও সমাজ কল্যান সম্পাদক পদে এস,এম আলমগীর হায়দার, শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে মো: আরিফুজ্জামান আরিফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কার্যকারী সদস্য পদে ২৬ ভোট পেয়ে শেখ সোহরাব হোসেন ১ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯ ভোট পেয়ে মো: কামরুজ্জামান ২য় এবং ১৮ ভোট পেয়ে মো: আলমগীর সিদ্দিক ৩ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন।
আনন্দ মুখর এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অবসর প্রাপ্ত অধ্যক্ষ আবু সাইদ মাহমুদ। নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী এবং অধ্যাপক জি,এম মাহাবুব আলম।