1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরগির খামারির মৃত্যু শ্যামনগর উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মনির সেক্রেটারি লিটন, ৮ জন ভোট ছাড়াই নির্বাচিত কালিগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১১০ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান তালায় প্রান্তিক জনগোষ্ঠীর সাথে ড.হোসেন জিল্লুর রহমানের মতবিনিময়। এস এম মোতাহিরুল হক শাহিন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা সাতক্ষীরায় লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত শ্যামনগরে পুলিশি সেবায় বড় বাধা যানবাহনসংকট আশাশুনিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি।।পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষার্থীরা সাতক্ষীরা শহরে জামায়াতের দাওয়াতি কার্যক্রম, নেতৃত্বে জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান পরিবেশের ভারসাম্য রক্ষায় কালিগঞ্জের ভাড়া শিমলায় বৃক্ষরোপণ

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরগির খামারির মৃত্যু

  • আপডেটের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক গাজী (৫৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর (চুনকুড়ি) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক গাজী ওই গ্রামের সাবেক ইউপি সদস্য আরশাদ আলী গাজীর বড় ছেলে। তিনি নিজ বাড়িতে মুরগির খামার পরিচালনা করতেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে আব্দুর রাজ্জাক গাজী নিজের মুরগির খামারে কাজ করছিলেন। এ সময় বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি বুঝতে পেরে তাঁর স্ত্রী দ্রুত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করেন। পরে প্রতিবেশীদের সহায়তায় তাঁকে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল আলম পাটোয়ারী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।