1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী, ভক্তদের সঙ্গে শিগগির সাক্ষাতের প্রতিশ্রুতি

  • আপডেটের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

দীর্ঘদিন পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। বুধবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি দেশে ফেরার কথা জানান। সেখানে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন।”

মিজানুর রহমান আজহারীর দেশে ফেরার মুহূর্তটি উদযাপন করতে তার মামা মোশারফ হোসেন বিমানবন্দরে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় রাহবার এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে।”

উল্লেখ্য, মিজানুর রহমান আজহারী ২০২০ সাল থেকে মালয়েশিয়াতে অবস্থান করছিলেন। এর আগে, এ বছর আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশে ফেরার ঘোষণা দেন তিনি। তখন তার ফেসবুক পেজে তিনি লিখেছিলেন, “অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন, আমি কবে দেশে ফিরব। আমি তাদের বলতে চাই, আমি দ্রুতই দেশে ফিরব। আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও। শিগগির সাম্য, মানবিকতার মুক্ত-স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই।”

তিনি আরও লেখেন, “তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহিদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি ও তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। বৈষম্যবিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনো কষ্ট করে যাচ্ছেন তাদের প্রতি শুভেচ্ছা রইল।”

 

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।