1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরগির খামারির মৃত্যু শ্যামনগর উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মনির সেক্রেটারি লিটন, ৮ জন ভোট ছাড়াই নির্বাচিত কালিগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১১০ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান তালায় প্রান্তিক জনগোষ্ঠীর সাথে ড.হোসেন জিল্লুর রহমানের মতবিনিময়। এস এম মোতাহিরুল হক শাহিন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা সাতক্ষীরায় লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত শ্যামনগরে পুলিশি সেবায় বড় বাধা যানবাহনসংকট আশাশুনিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি।।পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষার্থীরা সাতক্ষীরা শহরে জামায়াতের দাওয়াতি কার্যক্রম, নেতৃত্বে জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

  • আপডেটের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিদায়ী কমিটি নতুন কমিটির কাছে দায়িত্ব, গুরুত্বপূর্ণ নথিপত্র ও গত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব বুঝিয়ে দেয়।

দায়িত্ব হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আযম মনির। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের দায়িত্ব পালনকালের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তব্য দিতে গিয়ে তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বলেন, দায়িত্বের সময় প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনায় তাঁরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি আরও সুসংগঠিত ও কার্যকর হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

নতুন কার্যকরী পরিষদের সদস্যদের উদ্দেশে বিদায়ী নেতারা বলেন, সংগঠনের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রেসক্লাবের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন রেখে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে নতুন কমিটির কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।

দায়িত্ব হস্তান্তরের সময় গত দুই বছরের প্রেসক্লাবের বিভিন্ন কার্যক্রমের হিসাব-নিকাশ, প্রয়োজনীয় কাগজপত্র ও সংশ্লিষ্ট বিষয়াদি নবনির্বাচিত কার্যকরী পরিষদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ সময় প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৫ সেপ্টেম্বর শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে সামিউল ইমাম আযম মনির এবং সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান লিটন নির্বাচিত হন। এ ছাড়া আটটি পদে বিভিন্ন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনের পর সোমবার আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদের কার্যক্রম শুরু হলো। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বাড়বে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।