1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরগির খামারির মৃত্যু শ্যামনগর উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মনির সেক্রেটারি লিটন, ৮ জন ভোট ছাড়াই নির্বাচিত কালিগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১১০ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান তালায় প্রান্তিক জনগোষ্ঠীর সাথে ড.হোসেন জিল্লুর রহমানের মতবিনিময়। এস এম মোতাহিরুল হক শাহিন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা সাতক্ষীরায় লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত শ্যামনগরে পুলিশি সেবায় বড় বাধা যানবাহনসংকট আশাশুনিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি।।পুরস্কার পেলেন বিজয়ী শিক্ষার্থীরা

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা শিক্ষা অফিসার দিলীপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা অপিসার আব্দুস সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, থানার পরিদর্শক (তদন্ত) সুশান্ত ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু,কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, কালিগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুর রাকিব, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদাউস রনি প্রমুখ।
বক্তারা বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির জন্য সাক্ষরতার হার বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরক্ষরতা দূরীকরণ, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।