1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কামার বায়সায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমযান আলীর নির্বাচনী পথসভা ও মতবিনিময় শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন রেউই পশ্চিম পাড়া ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শুরু, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মাওলানা রমযান আলী

শ্যামনগরে অসহায় ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরের শ্রীফলকাঠিতে অসহায় ও প্রতিবন্ধীদের জন্য পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য চার বিঘা জমি দান করেছেন চিকিৎসক ডা. আবদুস সালাম, পিতা—মৃত আলহাজ্ব শামসুল হক গাইন।

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) চেয়ারম্যান নিয়াজ রহিম, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং বোর্ড সদস্য ড. মুহাম্মদ আবদুল মজিদ, ড. শেখ আবদুর রশীদ ও আরাস্তূ খানের সাতক্ষীরা সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শ্রীফলকাঠিতে ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তারা অংশ নেন।

সিজেডএমের সফরসূচি অনুযায়ী, সফরকারী দলটি সাতক্ষীরা ও শ্যামনগরের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে। শ্যামনগরের নূরনগরে ডব্লিউসিডব্লিউসি ও জিপিএ প্রকল্প পরিদর্শনের পর তারা শ্রীফলকাঠিতে যান এবং ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন।

সফরসূচিতে খুলনা ও সাতক্ষীরায় সিজেডএমের বিভিন্ন কার্যক্রম ও প্রকল্প পরিদর্শনের পাশাপাশি সুন্দরবন এলাকা পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।