1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
আশাশুনিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় বাছাই শ্যামনগরে অসহায় ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন আত্মহত্যা প্রতিরোধে আমাদের করণীয় আশাশুনি থানা থেকে বাড়ি ফেরার পথে জামায়াত নেতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরগির খামারির মৃত্যু শ্যামনগর উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মনির সেক্রেটারি লিটন, ৮ জন ভোট ছাড়াই নির্বাচিত কালিগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১১০ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

আশাশুনিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় বাছাই

  • আপডেটের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

আশাশুনি প্রতিনিধি:

খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমকে আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ জেলা পর্যায়ে অংশগ্রহণের জন্য আশাশুনি উপজেলা কাবাডি দল গঠনের লক্ষ্যে খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় আশাশুনি উপজেলা কোয়ার্টার এলাকার মাঠে এ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহাঙ্গীর আরিফ। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কাবাডি দলের টিম ম্যানেজার আবু জাহিদ সোহাগ।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কাবাডি খেলায় অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়রা বাছাই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতা শেষে অনূর্ধ্ব-১৮ বছর বয়সী ১৪ জন খেলোয়াড়কে উপজেলা কাবাডি দলের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত খেলোয়াড়রা জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ আশাশুনি উপজেলার প্রতিনিধিত্ব করবেন। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় মিজানুর রহমান। এ সময় আশাশুনি প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ এস এম মোস্তাফিজুর রহমান, থানার এস,আই,এএসআই,বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কাবাডি খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।##

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।