আশাশুনি প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে আশাশুনি উপজেলার শ্রীউলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্রীউলার মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
শ্রীউলা ইউনিয়ন জামায়াতের আমির ও চেয়ারম্যান প্রার্থী মাওলানা লুৎফার রহমানের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো.আশরাফুল আলম,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো.আব্দুল্লাহ,বিশিষ্ট ব্যবসায়ী আবু ইউসুফ, সাবেক সভাপতি নজরুল ইসলাম,৮ নম্বর ওয়ার্ড সভাপতি ইসমাইল হোসেনসহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে নেতৃবৃন্দ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং সবুজ ও নির্মল পরিবেশ গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।##