1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে চরম বিদ্যুৎ সংকট তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, ক্ষোভ বাড়ছে গ্রাহকদের শ্যামনগরে কৃষি জমিতে লবনাক্ততা নিরসন ও কঠিন বর্জ্য দূষণরোধে স্বারকলিপি প্রদান ডেঙ্গু প্রতিরোধে নূরনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি ও সভা আশাশুনিতে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল বৈঠক দরগাহপুরে অধ্যাপক গাজী নুর ইসলামের পিতার জানাজা ও দাফন সম্পন্ন শ্রীউলায় জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেফতার-৬ আশাশুনিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় বাছাই শ্যামনগরে অসহায় ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন আত্মহত্যা প্রতিরোধে আমাদের করণীয়

দরগাহপুরে অধ্যাপক গাজী নুর ইসলামের পিতার জানাজা ও দাফন সম্পন্ন

  • আপডেটের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

আশাশুনি প্রতিনিধি:

আশাশুনি উপজেলার দরগাহপুর কলেজিয়েট স্কুলের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গাজী নুর ইসলামের পিতা মরহুম আব্দুস সাত্তার গাজী (৮৫)-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বাদ জোহর উপজেলার খরিয়াটি ঈদগাহ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল আবছার মুর্তাজা। জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনা করেন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক,সহ-সেক্রেটারি ডা.রোকনুজ্জামান, দরগাহপুর ইউনিয়ন আমির প্রফেসর আব্দুল গনি, সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মরহুমের আত্মীয়-স্বজন এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা। জানাজা শেষে মরহুম আব্দুস সাত্তার গাজীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে মরহুমের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার,উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক,দরগাহপুর ইউনিয়ন আমির প্রফেসর আব্দুল গনি ও সেক্রেটারি মাওলানা জাকির হোসেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।##

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।