1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে চরম বিদ্যুৎ সংকট তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, ক্ষোভ বাড়ছে গ্রাহকদের শ্যামনগরে কৃষি জমিতে লবনাক্ততা নিরসন ও কঠিন বর্জ্য দূষণরোধে স্বারকলিপি প্রদান ডেঙ্গু প্রতিরোধে নূরনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি ও সভা আশাশুনিতে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল বৈঠক দরগাহপুরে অধ্যাপক গাজী নুর ইসলামের পিতার জানাজা ও দাফন সম্পন্ন শ্রীউলায় জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেফতার-৬ আশাশুনিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় বাছাই শ্যামনগরে অসহায় ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন আত্মহত্যা প্রতিরোধে আমাদের করণীয়

ডেঙ্গু প্রতিরোধে নূরনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি ও সভা

  • আপডেটের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নূরনগর,শ্যামনগর

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও স্থানীয়দের সচেতন করার লক্ষ্যে র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় নূরনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে নূরনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নূরনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে পরিষদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৪ নং নূরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদ । তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। কেবল সরকারি বা পরিষদীয় উদ্যোগ নয়, বরং ওয়ার্ড পর্যায়ের প্রতিটি সাধারণ মানুষ সচেতন না হলে মশার বংশবৃদ্ধি রোধ করা সম্ভব নয়। নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি নিষ্কাশনে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ ও অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নূরনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য), গ্রাম পুলিশ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবর্গ। সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা ডেঙ্গুর ভয়াবহতা তুলে ধরে সকলকে মশার কামড় থেকে বাঁচতে সচেতন থাকার পরামর্শ দেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।