1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে চরম বিদ্যুৎ সংকট তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, ক্ষোভ বাড়ছে গ্রাহকদের শ্যামনগরে কৃষি জমিতে লবনাক্ততা নিরসন ও কঠিন বর্জ্য দূষণরোধে স্বারকলিপি প্রদান ডেঙ্গু প্রতিরোধে নূরনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি ও সভা আশাশুনিতে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল বৈঠক দরগাহপুরে অধ্যাপক গাজী নুর ইসলামের পিতার জানাজা ও দাফন সম্পন্ন শ্রীউলায় জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেফতার-৬ আশাশুনিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় বাছাই শ্যামনগরে অসহায় ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন আত্মহত্যা প্রতিরোধে আমাদের করণীয়

শ্যামনগরে চরম বিদ্যুৎ সংকট তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, ক্ষোভ বাড়ছে গ্রাহকদের

  • আপডেটের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভয়াবহ আকার ধারণ করেছে লোডশেডিং। উপজেলার ১২টি ইউনিয়নে দিন-রাত মিলিয়ে অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকছে না। টানা বিদ্যুৎ বিভ্রাটের কারণে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে এখানকার জনজীবন। বিশেষ করে কোমলমতি শিশু ও প্রবীণরা গরমে নানা অসুস্থতায় ভুগছেন। এতে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলার নূরনগর সহ বেশ কয়েকটি ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, ২৪ ঘণ্টার মধ্যে মাত্র কয়েক ঘণ্টা বিদ্যুতের দেখা মেলে। বাকি সময়জুড়ে চলে অঘোষিত লোডশেডিং। বিদ্যুৎ না থাকায় একদিকে বাসাবাড়িতে শিশু ও বৃদ্ধদের শারীরিক অবস্থা নাজেহাল হয়ে পড়ছে, অন্যদিকে ব্যবসায়িক প্রতিষ্ঠান, হাসপাতাল ও শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ,লোডশেডিংয়ের সুনির্দিষ্ট কোনো সময়সূচি না থাকায় তারা দৈনন্দিন কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। মোমবাতি আর বিকল্প ব্যবস্থার ওপর নির্ভর করে কাটছে তাদের দিন-রাত।

জনসাধারণের দাবি,প্রশাসনের নজরদারি এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের দায়িত্বহীনতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন ভুক্তভোগীরা। অবিলম্বে এই চরম বিদ্যুৎ সংকট থেকে মুক্তি পেতে এবং শ্যামনগরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন সাধারণ জনগণ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।