শ্যামনগর,সাতক্ষীরা
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের অধীনস্থ রতনপুর ইউনিয়নের সুবর্ণগাছী গ্রামের এক অসচ্ছল পরিবারের সন্তান আব্দুর রহমান (পিতা: খোকন গাজী)। দীর্ঘদিন ধরে তিনি মারাত্মক শারীরিক অসুস্থতায় ভুগছেন। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানিয়েছেন, তাঁর মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে গেছে। জরুরি ভিত্তিতে তাঁর অপারেশনকরা প্রয়োজন,যার জন্য মোট খরচ ধরা হয়েছে প্রায় ৫ লাখ টাকা।
নিত্যদিনের নুন আনতে পান্তা ফুরানো এই দরিদ্র পরিবারের পক্ষে এত বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সময়মতো চিকিৎসা না হলে স্থায়ী পঙ্গুত্বসহ চরম ঝুঁকির মুখে পড়তে পারে তরুণ এই যুবকের জীবন।
আব্দুর রহমানের মা চোখের জলে ভেজা কণ্ঠে সমাজের সর্বস্তরের হৃদয়বান ও বিত্তবান মানুষের কাছে আকুল আবেদন জানিয়ে বলেছেন, “আমার সন্তানের চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন, যা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। আপনাদের একটুখানি সহযোগিতায় হয়তো আমার ছেলেটি আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।”
চিকিৎসা নিশ্চিত করতে এবং পরিবারটির পাশে দাঁড়াতে কোনো সুহৃদ ও মানবিক ব্যক্তি সাহায্য পাঠাতে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন:
রোগীর যোগাযোগের নম্বর: ০১৮৭০৯৭০৫৮২ আব্দুর রহমান।আর্থিক সহযোগিতার মাধ্যম বিকাশ ও নগদ ০১৯১৪১৪৩৮৫০ রফিকুল ইসলাম বাবু।
একটি মানবিক উদ্যোগ ও সামান্য আর্থিক সহযোগিতা ফিরিয়ে দিতে পারে আব্দুর রহমানের জীবন। সমাজের বিত্তবান, প্রবাসী ও মানবিক সংগঠনগুলোকে এই অসহায় পরিবারের পাশে এগিয়ে আসার জন্য বিশেষ আহ্বান জানানো হচ্ছে।