শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর, ২০২৬) বিকাল ৪ টায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের বাছাই কৃত কর্মী ও দায়িত্বশীলদের উপস্থিতিতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠকের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব মো. রুহুল আমিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকত হোসেন (বাবু) সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন৷ শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মইনুদ্দিন মাহমুদ ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ইসলামী আন্দোলন করা যেমনি ফরজ ইসলামী সংগঠনে নির্ভেজাল আনুগত্য করাও তেমনি ঈমানের অপরিহার্য দাবি। শরীরে জীবনীশক্তি না থাকলে মানুষ যেমন গতিশীলতা হারিয়ে ফেলে তেমনি আনুগত্য, পরামর্শ ও ইহতেসাব না থাকলে সংগঠনের গতিশীলতা স্তিমিত হয়ে যায়। সংগঠনের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা তৈরি হয়। সাংগঠনিক সুস্থতা, সংশোধন, গতিশীলতা ও সুন্দর পরিবেশের জন্য আনুগত্য, পরামর্শ ও ইহতেসাব গুরুত্বপূর্ণ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নূরনগর ইউনিয়ন জামায়াতে ইসলামী নাইবে আমির গাজী মুজিবুর রহমান৷ বাইতুলমান সম্পাদক আবুল হোসেন৷ অন্যান্যের সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।