আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মাসব্যাপী গণসংযোগ অভিযান উপলক্ষে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রীউলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা লুৎফার রহমান। সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মো.শাহিনুল ইসলাম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নির্বাহী সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার ও উপজেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস।
সম্মেলনে মাসব্যাপী গণসংযোগ অভিযান সফলভাবে বাস্তবায়নসহ সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।##