1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্যামনগরে দূর্যোগ বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সংকট নিরসন ও পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে সচেতন গ্রাহক সমাবেশ সাতক্ষীরায় IBWF-এর ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণ বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয়

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণ বিষয়ক প্রশিক্ষণ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব মাটির চুলা নির্মাণ ও ব্যবহার বিষয়ক ব্যবহারিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের তেরকাটির চক এলাকায় স্থানীয় নারীদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দীপ্তি রানীর সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাসন্তী রানী।

প্রশিক্ষণে বাসন্তী রানী হাতে-কলমে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা তৈরির পদ্ধতি প্রদর্শন করেন। এ সময় তিনি চুলা তৈরিতে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ, নির্মাণ কৌশল এবং ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

বাসন্তী রানী বলেন, প্রচলিত চুলার তুলনায় এ ধরনের জ্বালানি সাশ্রয়ী মাটির চুলায় তুলনামূলকভাবে কম জ্বালানি প্রয়োজন হয়। ফলে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাবও কমে। চুলার নকশার কারণে রান্নার সময় ধোঁয়া চোখেমুখে কম লাগে এবং হাতে ছ্যাঁকা লাগার ঝুঁকিও কম থাকে। একই সঙ্গে হাঁড়ি-পাতিলে কালি কম লাগে এবং রান্নার ধোঁয়ার ক্ষতিকর প্রভাব থেকে স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ ব্যবহার করে এ চুলা তৈরি করা সম্ভব। ফলে কম খরচে পরিবারগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী জ্বালানি সাশ্রয়ী চুলা তৈরি ও ব্যবহার করতে পারে।

কর্মশালায় রহিমা বেগম, বিথিকা রানী, খাদিজা বেগম, রুবিনা খাতুন, আরতি রানী, অমেলা মন্ডল, সতী মন্ডল, সুচিত্রা মন্ডল ও খায়রুল বেগমসহ স্থানীয় নারীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা চুলা তৈরির বিভিন্ন ধাপ সরাসরি অনুশীলন করেন এবং এর ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে ধারণা নেন।

আয়োজকরা জানান, জ্বালানি সাশ্রয়, পরিবেশ সুরক্ষা এবং রান্নার ধোঁয়াজনিত স্বাস্থ্যঝুঁকি কমাতে স্থানীয় পর্যায়ে এ ধরনের পরিবেশবান্ধব চুলার ব্যবহার বাড়ানো প্রয়োজন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।