1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্যামনগরে দূর্যোগ বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সংকট নিরসন ও পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে সচেতন গ্রাহক সমাবেশ সাতক্ষীরায় IBWF-এর ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণ বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয়

আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

আশাশুনি প্রতিনিধি:

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় আশাশুনি সদর বাজারে বিক্ষোভ মিছিলটি হৈ,হৈ, রৈ,রৈ,আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ গেলি কই শ্লোগানে মিছিলটি মুখরিত হয়ে ওঠে। এরপর জনতা ব্যাংক মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম ছোট এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ ও যুগ্ম আহ্বায়ক সরদার রুহুল আমিন। এ সময় বিএনপি, যুবদল,ছাত্রদল,কৃষকদল,শ্রমিক দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন,দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিরোধী নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে দেশ যখন ধীরে ধীরে উন্নয়নের পথে অগ্রসর হতে যাচ্ছে তখন নিষিদ্ধ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন দেশি-বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এদের প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।####

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।