1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নূরনগর নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক অহিদুজ্জামান অহিদকে গ্রেপ্তার,আদালতে প্রেরণ বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্যামনগরে দূর্যোগ বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সংকট নিরসন ও পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে সচেতন গ্রাহক সমাবেশ সাতক্ষীরায় IBWF-এর ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণ বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ

বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শ্যামনগর প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন, গ্রীণ কোয়ালিশন ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্যামনগরের কলবাড়ীতে বারসিক উপকূলীয় আঞ্চলিক কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কে. এম. হাবিবুর রহমান। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে শুধু বৈশ্বিক সংকট নয়; এর প্রত্যক্ষ প্রভাব উপকূলীয় জনপদের মানুষের জীবন ও জীবিকায় দৃশ্যমান। লবণাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির সংকট, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, জীববৈচিত্র্যের ক্ষয়, মৎস্যসম্পদের ওপর চাপ এবং কৃষিতে পরিবর্তনের মতো নানা সংকট মোকাবিলায় স্থানীয় জনগণের অংশগ্রহণে কার্যকর সামাজিক উদ্যোগ প্রয়োজন।

তিনি জানান, বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে বারসিকের উদ্যোগে সপ্তাহব্যাপী সংবাদ সম্মেলন, জলবায়ু ধর্মঘট, ‘নবায়নযোগ্য জ্বালানি এখনই’ শীর্ষক বোর্ড স্ট্যাক, ‘Walk for Stop Poison Fishing & Save Mangrove Ecosystem’ শীর্ষক সচেতনতামূলক পদযাত্রা, এগ্রোইকোলজি চর্চা বিষয়ক আন্তঃপ্রজন্ম সংলাপ, ওয়েবিনার ও অনলাইন ক্যাম্পেইন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

কর্মসূচির বিষয়ে আয়োজকেরা বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, সুন্দরবন ও উপকূলীয় ম্যানগ্রোভ প্রতিবেশব্যবস্থা সংরক্ষণ এবং বিষ প্রয়োগ করে মাছ ধরা বন্ধে জনসচেতনতা তৈরি করা হবে। পাশাপাশি স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা ও প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা কৃষিজ্ঞানকে কাজে লাগিয়ে পরিবেশবান্ধব ও টেকসই কৃষিচর্চাকে উৎসাহিত করা হবে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হবে। ওয়েবিনার ও অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের জলবায়ু বাস্তবতা, স্থানীয় মানুষের অভিজ্ঞতা এবং তরুণদের ভূমিকা বৃহত্তর পরিসরে তুলে ধরা হবে।

আয়োজকেরা জানান, এসব কর্মসূচির উদ্দেশ্য শুধু একটি সপ্তাহ পালন নয়; বরং জলবায়ু ও পরিবেশ রক্ষার বিষয়কে স্থানীয় মানুষের জীবন, জীবিকা ও ভবিষ্যতের সঙ্গে সম্পৃক্ত করে একটি চলমান সামাজিক উদ্যোগে রূপ দেওয়া।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পূর্ব কালিনগর নারী উন্নয়ন সংগঠনের সভাপতি চন্দনা রানী, বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশনের সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলামসহ স্থানীয় সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বিশ্ব জলবায়ু সপ্তাহ পালনের এ উদ্যোগে প্রধান সহযোগিতা করছে জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক। এ সময় বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. শাহীন ইসলাম, সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের প্রত্যাশা, সপ্তাহব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠী, তরুণ, কৃষক, নারী, নাগরিক সমাজ, গণমাধ্যম ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত অংশগ্রহণ আরও জোরদার হবে। একই সঙ্গে উপকূলীয় মানুষের বাস্তব অভিজ্ঞতা ও দাবিগুলো জাতীয় ও বৈশ্বিক জলবায়ু আলোচনায় আরও শক্তিশালীভাবে তুলে ধরা সম্ভব হবে।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বারসিক এর স.ম ওসমান গনী ও এস.এম জান্নাতুল নাঈম।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।