1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
নূরনগর নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক অহিদুজ্জামান অহিদকে গ্রেপ্তার,আদালতে প্রেরণ বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্যামনগরে দূর্যোগ বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সংকট নিরসন ও পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে সচেতন গ্রাহক সমাবেশ সাতক্ষীরায় IBWF-এর ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণ বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ

নূরনগর নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক অহিদুজ্জামান অহিদকে গ্রেপ্তার,আদালতে প্রেরণ

  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নূরনগর,শ্যামনগর

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়ন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান অহিদকে একটি বিস্ফোরণ মামলায় গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে নূরনগর বাজারের পালপাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। শ্যামনগর থানা পুলিশের একটি চৌকস অভিযানিক দল এই গ্রেফতার অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত অহিদুজ্জামান অহিদ নূরনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত আমানাত উল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি নির্দিষ্ট বিস্ফোরণ মামলায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাঁকে শ্যামনগর থানায় নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ শেষে থানা হেফাজতে রাখা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নূরনগর ইউনিয়ন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ অহিদুজ্জামান অহিদকে বিস্ফোরণ মামলায় গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার (২৩ সেপ্টেম্বর) তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।