1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাবেক এমপি পুত্রের দ্বারা বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মাসুমকে হত্যার চেষ্টা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

৩ অক্টোবর ২০২৪ তারিখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইশ্বরিপুর ইউনিয়নের গুমানতলী মাদ্রাসায় ইসলামী ছাত্রশিবিরের দাওয়াতী কার্যক্রম চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। গুমানতলি কামিল মাদ্রাসায় শিবির কর্মীরা দাওয়াতের উদ্দেশ্যে গেলে, আওয়ামী লীগের সাবেক এমপি আতাউল হক দোলনের পুত্র রাব্বি তার সমর্থকদের নিয়ে বাধা দেন। স্থানীয়দের অভিযোগ, তারা মাদ্রাসায় শিবির কর্মীদের প্রবেশ করতে দিতে চাননি, যা থেকে উত্তেজনার সৃষ্টি হয়। সংঘর্ষে শিবিরের কয়েকজন কর্মী আহত হন, তাদের মধ্যে কয়েকজন গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

এ ঘটনার পর বিকেলে শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করতে যান। সেখানে পৌঁছানোর পর এক অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হয়। সাবেক এমপি আতাউল হক দোলনের আরেক পুত্র আতহার শিহাব রাহুল মাসুম বিল্লাহকে জোরপূর্বক একটি ঘরে নিয়ে যান। মাসুম বিল্লাহ অভিযোগ করেন, সেখানে তাকে পিস্তল দেখিয়ে ভয় দেখানো হয় এবং এ ঘটনার ব্যাপারে প্রকাশ্যে কথা না বলার জন্য হুমকি দেওয়া হয়। এছাড়াও তাকে শারীরিকভাবে হয়রানি করা হয়।

উক্ত ঘটনায় সাবেক এমপি আতাউল হক দোলনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

অবস্থা জটিল হয়ে উঠলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাজুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মাসুমকে নিরাপদে উদ্ধার করেন। তিনি বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, এলাকাবাসীর মধ্যে উত্তেজনা থাকলেও পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।