1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. : manager_96b83dc18a42852a :
  5. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  6. support@wordprees.org : support :
       
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
Coronavirus disease 2019 শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি সুন্দরবনে কেউড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি একে মোহাম্মদ আলী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে Bbeste online casino zonder cruks3421 Bbeste online casino zonder cruks3421 নূরনগর নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক অহিদুজ্জামান অহিদকে গ্রেপ্তার,আদালতে প্রেরণ বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

সুন্দরবনে কেউড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে সুন্দরবন সংলগ্ন গোলাখালী দ্বীপে কেউড়া ফল সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে নিচে পড়ে রহমত আলী (৫৮) নামে এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রহমত আলী রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের ফজের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে অতিথি আসায় দুপুরের খাবারের ব্যবস্থা করতে সকালে গোলাখালী দ্বীপে যান রহমত আলী। সেখানে সুন্দরবন সংলগ্ন একটি বিশালাকার কেউড়া গাছে উঠে ফল পাড়ার সময় তিনি অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় পার্শ্ববর্তী একটি মাছের ঘেরে কাজ করছিলেন খোকন নামের এক ব্যক্তি। ঘটনাটি প্রত্যক্ষ করে তিনি দ্রুত স্থানীয়দের বিষয়টি জানান। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং স্বজনদের খবর দেয়।

প্রত্যক্ষদর্শী খোকন জানান, বাড়িতে অতিথিদের আপ্যায়ন করার জন্য সকালের দিকে গোলাখালী দ্বীপে কেউড়া সংগ্রহ করতে এসেছিলেন রহমত আলী। কিন্তু গাছে উঠে ফল পাড়ার সময় ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।

এই অকাল মৃত্যুতে নিহতের পরিবারসহ পুরো এলাকা ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।