1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

শ্যামনগরে শিবিরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেটের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীদের সশস্ত্র হামলার প্রতিবাদে শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি শ্যামনগর উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শ্যামনগর বাসস্ট্যান্ডে সমাপ্ত হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) গুমানতলী মাদ্রাসায় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা সাংগঠনিক দাওয়াতের কাজ করছিলেন। এ সময় সাবেক এমপি এস এম আতাউল হক দোলনের ছোট ছেলে রাব্বির নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের বহিরাগত কিছু সন্ত্রাসী রড, হকিস্টিক, চাপাতি ও পিস্তল নিয়ে শিবিরের নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায়। এ ঘটনায় শিবিরের বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হন।

এছাড়া শ্যামনগর উপজেলায় এস এম আতাউল হক দোলনের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করেন, যা শিবিরের নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ইমামুল ইসলাম, জেলা সাহিত্য সম্পাদক নাহিদ হাসান, শ্যামনগর পৌর শাখার সভাপতি আমিনুর রহমান, সেক্রেটারি আব্দুল্লাহ আল সিয়াম, শ্যামনগর পশ্চিম শাখার সভাপতি আব্দুস সামাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাসুম বিল্লাহ ও শরিফুল ইসলামসহ শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শ্যামনগর শাখার ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। পরে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে শ্যামনগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করা হয়, যেখানে সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানানো হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।