1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

ভূরুলিয়া ইয়ুথ সোসাইটির আয়োজনে সীরাতুন্নবী (সাঃ)  কুইজ প্রতিযোগিতা

  • আপডেটের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে ভূরুলিয়া ইয়ুথ সোসাইটির উদ্যোগে দরগাহপুর ফাজিল মাদ্রাসা মিলনায়তনে ৬ই অক্টোবর, রবিবার বিকেলে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আনজারের সহোযোগিতায় ভুরুলিয়া ইউথ সোসাইটির বাস্তবায়নে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুলিয়া ইয়ুথ সোসাইটির নির্বাহী পরিচালক রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর মহসিন ডিগ্রি কলেজের প্রভাষক আল মুকাররম বিল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন দরগাহপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু সাদাত মোহাম্মদ ইউনুস এবং প্রভাষক সাইফুল ইসলাম। এছাড়া যুব নেতা সাঈদী হাসান, শ্রমিক নেতা আসাদুজ্জামান, সাংবাদিক হুসাইন বিন আফতাব, ব্যবসায়ী আশিকুর রহমান এবং মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষাবিদ ও সামাজিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আল মুকাররম বিল্লাহ তার বক্তব্যে নবীজির জীবনের আদর্শকে স্মরণ করিয়ে দেন এবং বলেন, “এই ধরনের কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের সীরাতুন্নবী (সাঃ) সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের সুযোগ করে দিচ্ছে, যা তাদের নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি অধ্যক্ষ আবু সাদাত মোহাম্মদ ইউনুস বলেন, “নতুন প্রজন্মের মাঝে সীরাতুন্নবী (সাঃ)-এর আদর্শ ছড়িয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।”

অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ভূরুলিয়া ইয়ুথ সোসাইটির স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।