1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ ইউনিয়নে জামায়াতের উদ্যোগে দাওয়াতী সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

মোঃ আবু ইসা, মুন্সিগঞ্জ:

মুন্সীগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে দাওয়াতী সভা আজ (১০-১০-২০২৪) বৃহস্পতিবার সকাল ১১টায় চুনকুড়ি মোড়ল বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর গাজী আবুল হোসেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোঃ আনিছুর রহমান।

প্রধান বক্তার আসনে ছিলেন সাবেক উপজেলা আমীর হযরত মাওলানা আব্দুল মজিদ। তিনি তার বক্তব্যে বলেন, “ইসলামের দাওয়াত সমাজে ন্যায় ও শান্তির বার্তা পৌঁছানোর এক মহান দায়িত্ব। সমাজের প্রতিটি স্তরে ইসলামের সঠিক শিক্ষা ও আদর্শ প্রচারের মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ ও ন্যায়নিষ্ঠ সমাজ গড়তে পারি।”

উপজেলা নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দীন মাহমুদ বলেন, “ইসলাম মানুষকে আলোর পথে চলতে শেখায়। আমাদের সকলকে নিজ নিজ জীবনে ইসলামি শিক্ষা বাস্তবায়ন করতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা অফিস সম্পাদক প্রভাষক মাওলানা মহসিন আলম, ইউনিয়ন সাবেক আমীর আব্দুর রাজ্জাক মোড়ল, ইউনিয়ন বাইতুল মাল সম্পাদক মোঃ আজহারুল ইসলাম, ইউনিয়ন অফিস সম্পাদক মোঃ রমিজুল ইসলাম, এবং ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মোঃ আল আমিন।

দাওয়াতী সভায় বক্তারা ইসলামের বাণী ছড়িয়ে দেয়ার গুরুত্ব এবং সমাজে ইসলামের মুল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।