1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

দেবহাটায় পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা

  • আপডেটের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় কুলিয়া, পারুলিয়া, সখিপুর ও নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে সরেজমিন পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরোয়ার হোসেন, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ শরীফ নেওয়াজ, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি আলহাজ মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, যুগ্ম-আহ্বায়ক রাজিব আহমেদ, উপজেলা জামায়াতের ইউনিট সদস্য জিয়াউর রহমান জিয়া এবং উপজেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাচ্চু। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিদর্শনে অংশ নেন।

পরিদর্শনের সময় প্রশাসনের কর্মকর্তারা পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং মণ্ডপে উপস্থিত সকলকে আশ্বস্ত করে জানান, যেকোনো সমস্যায় প্রশাসন সর্বদা পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা করবে। এছাড়া মণ্ডপগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের আতঙ্ক ছাড়াই সবাই শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারে। শারদীয় দুর্গাপূজা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন কর্মকর্তারা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।