1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাঞ্চ অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা ইউনিটের ব্রাঞ্চ অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা পরিষদের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “রেড ক্রিসেন্ট সোসাইটি আত্মমানবতার সেবায় নিয়োজিত একটি মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের মানবিক কার্যক্রমকে এগিয়ে নিতে আমরা সবসময় সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।”
তিনি সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির জন্য একটি নিজস্ব ভবন নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। এ ব্যাপারে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ওমর ফারুক।
ঢাকা থেকে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এডি মাহফুজা আক্তার, কমিউনিকেশন অফিসার আব্দুল খালেক, প্লানিং ডেভেলপমেন্ট অফিসার মারিয়াম বিবি ।
এছাড়া সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম বাবু, ফরিদা আক্তার বিউটি, ডা. আবুল কালাম বাবলা, হাবিবুর রহমান, জাহিদ হোসেন, শফিকুল ইসলাম ও মনিরুজ্জামান; লাইফ মেম্বার শরিফুল ইসলাম, পারভিন আক্তার, সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক প্রতিনিধি মো. শাহিনুর রহমান; দিপালী রানী রায় শিক্ষিকা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় , রেড ক্রিসেন্ট অফিসার হাসিবুল ইসলাম সোহান; যুব প্রধান ইকবাল কাদরী; সাবেক যুব প্রধান ইলিয়াস হোসেন; রেড ক্রিসেন্টের যুব সদস্যবৃন্দ এবং গণমাধ্যমকর্মী সাংবাদিক মারুফ হোসাইন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্রাঞ্চের বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক সক্ষমতা, মানবিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।