আশাশুনি প্রতিনিধি
প্রতাপনগরে আশাশুনি উপজেলার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৩০ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ Building Resilience through Inclusive Development and Gender Empowerment (BRIDGE) প্রকল্পের INKOTA সংস্থার সহযোগিতায় লির্ডাসের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতাপনগর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের সভাপতি মোঃ ইসমাইল হোসেন লিংকন, প্রশাসনিক কর্মকর্তা খাইরুল ইসলাম,আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন, প্রতাপনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হুসাইন,ইউপি সদস্য মোকছেদ হাওলাদার, রায়হানুজ্জামান,কামরুল ইসলাম সানা,কৃষক দল নেতা আব্দুল গফফার প্রমুখ। বক্তারা বলেন,প্রতাপনগর ইউনিয়ন একটি ঝুঁকিপূর্ণ ইউনিয়ন। প্রাকৃতিক দুর্যোগে উপজেলার সর্বোচ্ছ ক্ষতিগ্রস্ত ইউনিয়ন প্রতাপনগর। ভাঙন,লোনা পানি প্রবেশ ও যত্রতত্র বালু উত্তোলন, পরিত্যাক্ত স্লুইস গেট প্রতাপনগর ইউনিয়নকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। এ থেকে পরিত্রাণ পেতে চায় প্রতাপনগর ইউনিয়নবাসী। এছাড়া সভায় আশাশুনি উপজেলার বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ও উপজেলায় লির্ডাসের কার্যক্রম উপস্থাপন করেন উপজেলা কো-অর্ডিনেটর শারমিন আরা লিনা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লির্ডাসের উপজেলা প্রজেক্ট অফিসার এস এম আফজাল হোসেন,সাংবাদিক আবু সালেহ,আনুলিয়া এফএফ মোঃ আবু রায়হান মল্লিক,প্রতাপনগর এফএফ আরিফা আক্তার কাজল প্রমুখ।##