1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  3. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা পাশের বাড়িতে বিয়ের উৎসব, তালা ঝুলল বিদ্যালয়ে দুই লাখ টাকার বিনিময়ে কয়রা সাংবাদিক ফোরামের অফিসে হামলা কলারোয়ায় ৮০ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করলেন প্রশাসক হাবিব সাতক্ষীরায় ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সিডোর আয়োজনে সাতক্ষীরায় সেলাই মেশিন বিতরণ শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ আকৃতির মরা গাছ।।জীবনের ঝুঁকিনিয়ে পথচারীদপর চলাচলে প্রতাপনগরে আশাশুনি উপজেলার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় সভা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সিডোর আয়োজনে সাতক্ষীরায় সেলাই মেশিন বিতরণ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি:

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১ অক্টোবর) সাতক্ষীরা শহরের ‘সিডো’ কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সেলাই মেশিনগুলো হস্তান্তর করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরা এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ), ঢাকা। সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদরের উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদরের উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম আজিজুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা এবং জেডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিতরণকৃত সেলাই মেশিনগুলো কাজে লাগিয়ে নারীরা তাদের পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
এ সময়ে ২৪ জন দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের একটি করে মোট ২৪ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।