1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

স্মার্ট কার্ড বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে জামায়াতের ৫ কর্মী আহত

  • আপডেটের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

বিশেষ প্রতিনিধি, শ্যামনগরঃ

আজ ১২ অক্টোবর শনিবার শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এলাকায় যেয়ে জানতে পারি, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে উত্তেজনা শুরু হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন অফিস কার্ড বিতরণ বন্ধ করে দেয়।

তবে স্থানীয় সাধারণ মানুষ বিষয়টি জামায়াতের নেতাদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের চেষ্টা করেন। বেলা ২ টার সময় আওয়ামী লীগের মেম্বার আলী আজগর বুলু (পিতা: মৃত জিয়াদ আলী গাজী) এর নেতৃত্বে জামায়াত কর্মীদের ওপর রড, রাম-দা ও হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালানো হয়।

এ ঘটনায় জামায়াতের একাধিক কর্মী গুরুতর আহত হন। তাদের মধ্যে রয়েছেন: ১. আব্দুর রহমান (২২), পিতা: আব্দুর রউফ ২. নূর আহাদ (৫০), পিতা: মৃত হামিজ উদ্দীন ৩. আব্দুল খালেক (৪৮), পিতা: মৃত কাশেম গাজী ৪. আব্দুস সবুর (৩৮), পিতা: মৃত সাহামত আলী গাজী ৫. মুনসুর আলী গাজী (৫৩), পিতা: মৃত নহর আলী গাজী। তারা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে বলে জানা যায়।

জামায়াতের ইউনিয়ন আমীর গাজী নজরুল ইসলাম এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ” আলী আজগর বুলু এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। তার নামে ডাবল মার্ডার মামলাও রয়েছে। আমরা তাদের দ্রুত গ্রেফতার ও উপযুক্ত শাস্তি দাবি করছি।”

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিলন হোসেন জানান, আহতদের মধ্যে নূর আহাদের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, বুলু ডাবল মার্ডার মামলার আসামি। শ্যামনগর থানার ওসি তদন্ত ফকির তাজুল ইসলাম জানান, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তদন্ত চলছে, এবং মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।”

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।