1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

বৃক্ষরোপণ ও দোয়ায় কালিগঞ্জে আহবান সোসাইটির শুভ সূচনা

  • আপডেটের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

আবু রায়হান, কালিগঞ্জঃ

১৩ অক্টোবর রবিবার বিকেল ৫টায় শিমু-রেজা এমপি কলেজে বৃক্ষরোপণ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে “আহবান সোসাইটি”র কালিগঞ্জ উপজেলা শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “আহবান সোসাইটি”র সহকারী নির্বাহী পরিচালক মোঃ রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামের ইতিহাসের প্রভাষক মোঃ শাহিনুর আলম (শাহিন) স্যার বৃক্ষরোপণের মাধ্যমে সংগঠনের শুভ সূচনা করেন।

বৃক্ষরোপণের পর সহকারী নির্বাহী পরিচালক মোঃ রুহুল আমিন কালিগঞ্জ উপজেলা শাখার সদস্যদের ফ্রি অক্সিজেন সেবার লক্ষ্যে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো। কালিগঞ্জ উপজেলা শাখার মাধ্যমে এই মানবিক কাজ আরও বিস্তৃত হবে। আমরা ফ্রি অক্সিজেন সেবা সহ অন্যান্য সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবো, ইনশাআল্লাহ।”

এসময় উপস্থিত ছিলেন আহবান সোসাইটির শ্যামনগর উপজেলা শাখার সিনিয়র সদস্য মোঃ আবু রায়হান, মোঃ আব্দুর রহমান, নাজমুল ইসলাম এবং কালিগঞ্জ উপজেলা শাখার নবাগত সদস্য মামুন হোসেন, মেহেদী হাসান, রাশিদুল ইসলাম, মুস্তাসিন বিল্লাহ, ইয়াছিন আরাফাতসহ আরও অনেকে। অনুষ্ঠানের শেষ পর্বে ইকরা একাডেমি রায়পুর শাখার শিক্ষক মাওলানা তরিকুল ইসলাম দোয়া পরিচালনা করেন।

উল্লেখ্য, আহবান সোসাইটি ২০২০ সাল থেকে শ্যামনগর উপজেলাসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সেবা করে আসছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।