1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

দুর্যোগ সহনশীল ভবিষ্যতের লক্ষ্যে শ্যামনগরে মহড়া ও সচেতনতামূলক আলোচনা সভা

  • আপডেটের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও সিপিপির ব্যবস্থাপনায় ফায়ার সার্ভিসের উদ্যোগে মহড়া, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কৌশল প্রদর্শন করে একটি মহড়া পরিচালনা করেন। মহড়া শেষে একটি সংক্ষিপ্ত র‍্যালি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দুর্যোগ মোকাবিলায় আমাদের সকলকে সবসময় সতর্ক থাকতে হবে। সিপিপি ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনকে দুর্যোগের যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্যামনগর বৈষ্ণম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাসুম বিল্লাহ, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আলী আকবর, সিডিও সভাপতি গাজী আল ইমরান এবং শ্যামনগর প্রেসক্লাবের সেক্রেটারি গোলাম মোস্তফা। তাঁরা তাদের বক্তব্যে দুর্যোগ প্রশমনে স্বেচ্ছাসেবীদের ভূমিকা, জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা এবং যুবসমাজকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত করার ওপর জোর দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।