1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

ফরিদপুরে মর্মান্তিক বাস দুর্ঘটনা ৫ শ্রমিক নিহত আহত ৫০

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

ওমর ফারুক, শ্যামনগরঃ

শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের ভেটখালি থেকে ইটভাটায় কাজ করতে যাওয়ার পথে ফরিদপুরের মল্লিকপুর এলাকায় শ্রমিকবাহী একটি গাড়ি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। মঙ্গলবার সকালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয় এবং অন্তত ৫০ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার আব্দুল্লাহপুর থেকে ঝিনাইদাহগামী গ্রীন এক্সপ্রেস বাসের সঙ্গে সাতক্ষীরা শ্যামনগর থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি পরিবহন বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নিহতদের মধ্যে রয়েছেন: ১. আবু বাক্কার (পিতা: মৃত সাকাত গাজী), সাং: সারা, রমজাননগর, শ্যামনগর, সাতক্ষীরা। ২. বাবু (পিতা: সিরাজ মোল্যা), সাং: শ্রীফলকাটি, শ্যামনগর, সাতক্ষীরা। ৩. পিপুল মোল্যা (পিতা: অজ্ঞাত), গ্রাম: বড় পশ্চিম পাড়া, মাগুরা, যশোর। ৪. মহাসীন (পিতা: আনছার মোড়ল), সাং: আবাদ চন্ডিপুর, শ্যামনগর, সাতক্ষীরা। ৫. নাহিদ কারিগর (পিতা: মনিরুল), সাং: কালিগঞ্জ বাজার, সাতক্ষীরা।

নিহতদের মরদেহ প্রশাসনের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে এবং নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের চিকিৎসা সহায়তার জন্য ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।