1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

শ্যামনগরে দিনব্যাপী সাংবাদিকতা বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

  • আপডেটের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

শ্যামনগর প্রেসক্লাবের সাংবাদিকদের জন্য ১৬ অক্টোবর, বুধবার, দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে উপজেলা প্রেসক্লাব। সকাল ১০টা থেকে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণের সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা: সঞ্জীব দাশ। অনুষ্ঠানে সহযোগিতা করেন লিডার্স।

প্রশিক্ষণে মূলত সাংবাদিকতার নৈতিকতা, তথ্য সংগ্রহের কৌশল, সংবাদ যাচাই-বাছাই, এবং সঠিকভাবে সংবাদ পরিবেশন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক আসাদুজ্জামান এবং পত্রদূতের শহিদুল ইসলাম। উপস্থিত সকল সাংবাদিক প্রশিক্ষণ থেকে প্রয়োজনীয় জ্ঞান ও দিকনির্দেশনা লাভ করেন, যা তাদের পেশাগত মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত। বিকেলে তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মশালা শেষ হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি মোস্তফা কামাল, সাবেক সভাপতি কওছার আহমেদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।