1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

নওয়াবেঁকী কলেজের অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

শ্যামনগর প্রতিনিধি:

নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জুলফিকার আল মেহেদী লিটনের অপসারণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় নওয়াবেঁকী বাসস্ট্যান্ড চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সচেতন এলাকাবাসী।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আটুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মোড়ল। এতে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম হাবিবুল্লাহ, আটুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবুজার গিফারী, সাবেক সভাপতি হাবিবুর রহমানসহ আরও অনেকে। এছাড়া আটুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল আলম, ৪নং ওয়ার্ডের সভাপতি গাজী আব্দুর রউফ, ৫নং ওয়ার্ডের সভাপতি সৈলদ্দীন ঢালী, ৬নং ওয়ার্ডের সভাপতি কবির হোসেন, ৯নং ওয়ার্ডের সহ-সভাপতি আফজাল হোসেনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি অসদাচরণ, স্বেচ্ছাচারিতা এবং কলেজে অনিয়মিত উপস্থিতিসহ নানা অভিযোগ তুলে ধরে তার অপসারণের দাবি জানান। এছাড়া অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতি বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।