1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরায় আইবিডব্লিউএফ’র উপজেলা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

দেবহাটা প্রতিনিধি:

“আদর্শ ব্যবসায়ী গড়া ও ব্যবসায়ী অঙ্গনকে দূর্নীতি এবং সিন্ডিকেট মুক্ত করে আদর্শ সমাজ গঠনের মাধ্যমে পরকালীন কল্যাণ লাভ”—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)-এর উপজেলা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় আল কুরআন একাডেমির হলরুমে সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ’র জেলা সভাপতি জামশেদ আলম, এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ’র প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ, ও রাজনীতিবিদ হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ইসলাম মানুষকে কোনো ক্ষেত্রেই বল্গাহীন স্বাধীনতা দেয়নি। প্রত্যেক ক্ষেত্রেই রয়েছে নির্দিষ্ট নীতিমালা। ব্যবসা-বাণিজ্যেও এর ব্যতিক্রম নয়। ব্যবসায় বৈধ পণ্যের ব্যবহার এবং বৈধ উপায়ে পরিচালনা অপরিহার্য। মদ, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদি ইসলামে হারাম, তাই এসবের সাথে জড়িত ব্যবসা ইসলামে নিষিদ্ধ। ব্যবসার মাধ্যমে মানুষের উপকার করা এবং ক্ষতির আশ্রয় না নেওয়া আবশ্যক।”

তিনি আরও বলেন, “মাপে বা ওজনে কম দেওয়ার প্রভাব রিজিকে পড়তে পারে। সালাত, সাওমে ত্রুটি হলে আল্লাহ তা ক্ষমা করতে পারেন, কিন্তু মানুষের হক নষ্ট হলে কিয়ামতের দিন এর দায়ভার আল্লাহ নেবেন না।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক নুরুল হুদা। সমাবেশের বাস্তবায়নে সহায়তা করেন এম সি কামালউদ্দীন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।