1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Masum Belal Kaium
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরে দেড় কিলোমিটার সড়কে ১,৫০০ তালবীজ রোপণ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্য নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের নিরঙ্কুশ বিজয় আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ আশাশুনিতে ইয়াবা সেবনকারী যুবকের কারাদণ্ড শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে দুর্যোগে স্বেচ্ছাসেবক দল গঠন ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হার্টে ব্লকজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি ইমাম হাফেজ হযরত আলী, আগের চেয়ে কিছুটা সুস্থ ‎সাতক্ষীরায় কারিতাসের উদ্যোগে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত নূরনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামি মাসিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

দেবহাটায় আদর্শ শিক্ষক ফেডারেশন সম্মেলন-২৪ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটায় আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন-২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৩টায় সখিপুর ফাজিল মাদ্রাসার হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সাতক্ষীরা জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার এবং প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

সম্মেলনে সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশনের দেবহাটা উপজেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ বিভাগের সভাপতি প্রফেসর নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক ফেডারেশনের বিশেষ উপদেষ্টা আলহাজ্ব মাহবুবুল আলম, শিক্ষক বিভাগের জেলা সেক্রেটারি আব্দুল ওয়ারেশ, মাদ্রাসা শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি ডক্টর রুহুল আমিন, জেলা বিশেষ উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল্লাহ, মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা প্রধান উপদেষ্টা মাওলানা অলিউল ইসলাম, পেশাজীবী বিভাগের উপজেলা সভাপতি মহিউদ্দিন মাহমুদ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি বাবু অনুপ কুমার দাস এবং সখিপুর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইয়াকুব আলী। এছাড়া উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

সম্মেলনে আদর্শ শিক্ষক ফেডারেশনের লক্ষ্য ও উদ্দেশ্যসহ শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়। পরবর্তীতে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, যেখানে কলেজ, মাধ্যমিক, মাদ্রাসা, প্রাথমিক, স্বতন্ত্র ইবতেদায়ী ও কিন্ডারগার্টেন বিভাগের জন্য পৃথক কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৬
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।